• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ 

প্রকাশিত: ১৬:৩৪, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ 

১৩ থেকে ১৭ গ্রেডে মোট ২৩টি পদে জনবল নিয়োগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অ্যাকাউন্টস ক্লার্ক ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী স্টোরকিপার ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সার্ভেয়ার ১টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সাটিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর) ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি: ১ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৯ নম্বর পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

বিভি/এসজি

মন্তব্য করুন: