• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিআইডব্লিউটিসির নিয়োগ পরীক্ষার ফল বাতিল, আবারও দিতে হবে লিখিত পরীক্ষা

প্রকাশিত: ২১:২২, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৩, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিআইডব্লিউটিসির নিয়োগ পরীক্ষার ফল বাতিল, আবারও দিতে হবে লিখিত পরীক্ষা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ৪৮টি পদের নিয়োগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের পুনরায় লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগের ফল বাতিলের বিষয়টি জানানো হয়। তবে কী কারণে ফল বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সহকারী ভান্ডার রক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে গত ১৫ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে ফলাফলও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি প্রকাশিত এক নোটিশে ‘অনিবার্য কারণবশত’ আগের ফলাফল বাতিলের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রার্থীদের আবারও লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনরায় লিখিত পরীক্ষার তারিখ সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে নতুন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত