• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ধোঁকাবাজির শিকার হওয়ার আগেই জেনে নিন লুকিয়ে থাকা তথ্য

প্রকাশিত: ১৩:২৭, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩১, ২৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ধোঁকাবাজির শিকার হওয়ার আগেই জেনে নিন লুকিয়ে থাকা তথ্য

প্রতিকী ছবি

প্রেমের সম্পর্কে ধোঁকার ব্যাপারটি হুট করে আসে না। বহুদিন ধরে অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় দ্বন্দ্বের শুরু, ধোঁকাবাজি। এই ধোঁকা ব্যাপারখানি অনেকক্ষেত্রেই একটা ছকের মধ্যে থাকে। যেখানে একজন সেই ছক তৈকি করে, আর অন্যজন সেই ছকের মধ্যে পড়ে যান। অনেক সময় হতে পারে তা ফাঁদ, অথবা আবশ্যকীয়। তবে এর নেপথ্যেও থাকে নানা কারণ। আর তাই, সম্পর্কে কেন ধোঁকার শিকার হয় মানুষ, জেনে নিন কিছু কারণ। সাবধান হোন এখনই।

১. বহুদিন সম্পর্কে থাকার পর বোরডম ঘিরে ধরে অনেককেই। তাই রোজকার একঘেয়ে জীবন থেকে বা বলা ভাল একঘেয়ে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। আর তার ফলেই পুরনো সম্পর্কে ছেদ আসে।

২. অনেকে আবার প্রতিশোধস্পৃহা থেকেও সঙ্গীকে ধোঁকা দিতে শুরু করেন। যেমন, আগের কোনও সম্পর্কে ধোঁকা খাওয়ার পর মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই। সেই রাগই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। আর যার কারণে ধোঁকা।

৩. সম্পর্কে থেকেও যদি কেউ খুশি না থাকেন তাহলে অনেকেই সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন। আর সেই কারণেই পুরনো সম্পর্কের সঙ্গে ধোঁকার আলাপ।

৪. সমীক্ষা বলছে, একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোঁকাকে হাতিয়ার করেন। অর্থাৎ যদি সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু কিছুতেই তাঁকে ছাড়া না যায়, তাহলে অনেকেই ধোঁকার সাহায্য় নিয়ে টা টা বাই বাই করে দেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই হাতিয়ারের কোনও বিকল্প নেই।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: