বন্দর কর্তৃপক্ষের আর্থিক অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের আর্থিক অনিয়ম, অডিট আপত্তি, ব্যাংকে বিনিয়োগ এবং কনটেইনার ব্যবস্থাপনায় নানা অসংগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৯