• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

আবারও অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

প্রকাশিত: ১৮:২৭, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আবারও অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

স্যাটেলাইট ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিলে প্রতিযোগিতা তৈরির পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশনগুলো ভালো সার্ভিস পাবে বলে মনে করেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে টেলিভিশন শিল্প নতুন হলেও সঠিক পৃষ্ঠপোষকতা আর নীতিমালার মাধ্যমে এটি সম্ভাবনাময় শিল্প হিসেবেও প্রতিষ্ঠা করা সম্ভব। আর সংগঠনটির সাধারণ সম্পাদক একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, টিআরপি জটিলতা নিরসন ও পে-চ্যানেলের মাধ্যমে লাভবান হবেন টেলিভিশনের সংবাদিক ও কলাকুশলীরা।

টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) সাধারণ সভা হয়েছে রাজধানীর একটি হোটেলে। 

নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন মাছরাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। 

অন্যান্য পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি কাজী জাহিদুল হক, কোষাধ্যক্ষ জহিরুদ্দিন মাহমুদ মামুনসহ পরিচালক পদে ১১জন। 

প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে গণমাধ্যমে কথা বলেন অঞ্জন চৌধুরী। এসময় টেলিভিশন শিল্পের নানা সমস্যা নিয়েও কথা বলেন তিনি। 

নবনির্বাচিত মহাসচিব একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দেশের পুরো টেলিভিশন শিল্প এখন চ্যালেঞ্জের মধ্যে আছে। টেলিভিশনগুলোতে কর্মরতদের চাকরির নিশ্চয়তার জন্য নতুন কমিটি কাজ করবে বলেও জানান তিনি। 

সরকারের সদিচ্ছা আর মালিকদের পরিশ্রমের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে বলেও আশা অ্যাটকোর নেতাদের।

বিভি/এজেড

মন্তব্য করুন: