• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 

সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নিলেন ডেপুটি স্পিকার

প্রকাশিত: ১৭:৩৩, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৯, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নিলেন ডেপুটি স্পিকার

ছবি: দোয়া ও মিলাদ মাহফিলে ডেপুটি স্পিকার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত প্রার্থনা করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মিলাদ মাহফিলে জাতীয় সংসদের সংসদ সদস্যগণ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: