ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। ওই দিন বিকাল ৪টা ২০মিনিটে শুরু হবে এই অধিবেশন। এই অধিবেশন সমাপ্ত হবে আগামী ১৮ নভেম্বর।
রবিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ এর পরিচালক মো. মনির হোসেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।
বিভি/এজেড













মন্তব্য করুন: