হাসনাতের আসনে ট্রাক প্রতীকে গণজোয়ার সৃষ্টির আহ্বান নাছিরের
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে তিনি কুমিল্লার দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
নাছির উদ্দিন নাছির তার পোস্টে লেখেন, কুমিল্লা-৪ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের চেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। আশা করি, হাসনাত আবদুল্লাহ গণ অধিকার পরিষদের জসীম উদ্দিনের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। দুজনের জন্যই শুভকামনা রইল।
তিনি আরো লেখেন, কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণ অধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।
এর আগে কুমিল্লা-৪ আসনে গত ১ ফেব্রুয়ারি কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতার পথ বন্ধ হয়ে যায়। পরে আজ গণ অধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।
বিভি/এজেড



মন্তব্য করুন: