• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো: চরমোনাই পীর

প্রকাশিত: ২৩:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতওয়ারি পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তুলে ধরেন তিনি।

আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দিবে বলে মন্তব্য করেন দলটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং দেশে অস্থিরতা বেড়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এর দায় এড়াতে পারে না। 

তিনি আরও বলেন, ভুল নীতি ও নেতাকে ভোট দেয়ার মাধ্যমে এর দায় সাধারণ মানুষের ওপরও বর্তায়। ভুল নীতি ও নেতার কারণে দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেয়া যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভুল থেকে বেরিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে চায়। এতে সাধারণ জনগণের ভোটই হবে একমাত্র সহায়ক। তার বক্তেব্যে ৩০ দফা ইশতেহার পাঠ করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: