• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া, সঠিকভাবে পরিচালনা করা: তারেক রহমান

প্রকাশিত: ২৩:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া, সঠিকভাবে পরিচালনা করা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, দেশকে সঠিকভাবে পরিচালনা করা। বিএনপির দায়িত্ব দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সঠিক দলকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। ওই এলাকায় (ঢাকা-১৩ আসন) বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করার। যাদের অভিজ্ঞতা আছে দেশকে কীভাবে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়।’

নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে চান বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘এমন একটি পরিস্থিতি, এমন একটি দেশ তৈরি করতে চান, যেখানে মা-বোনেরা সকাল, সন্ধ্যা কিংবা রাতে, যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। তরুণ যুবকেরা, বয়স্করা ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি যাই করুক নিরাপদে, নিশ্চিন্তে করতে পারবেন। এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ রাতে নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারবেন। আর সেই লক্ষ্যে নির্বাচনে জিতে সরকার গঠন করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সবচেয়ে বেশি জোর দেবেন।’

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র দল, যাদের দেশ পরিচালনা ও রাষ্ট্রকে পুনর্গঠনের অভিজ্ঞতা রয়েছে। এ জন্যই বিএনপি বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়নের জন্য হাতে নিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: