• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে খাগড়াছড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন উপলক্ষে খাগড়াছড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি আসনে ভোটগ্রহণের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

এর অংশ হিসেবে রবিবার (৮ ফেব্রুয়ারি) শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর নিয়মিত পেট্রোলিং ও টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

তারা যৌথভাবে সন্দেহভাজন এলাকায় নজরদারি বৃদ্ধি, তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

প্রশাসন জানিয়েছে, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: