• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ছড়ানো হচ্ছে: অভিযোগ জামায়াত আমীরের

প্রকাশিত: ১৬:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ছড়ানো হচ্ছে: অভিযোগ জামায়াত আমীরের

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ভোটারদের এসব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে জামায়াত আমীর বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন দেশজুড়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতেই এসব অপচেষ্টা চালাচ্ছে। 

দেশবাসীকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এসময় ভোটকে নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হয়েছেন ডা. শফিকুর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন: