• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

জীবনে প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে: তামিম ইকবাল 

প্রকাশিত: ১২:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জীবনে প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে: তামিম ইকবাল 

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, জীবনে প্রথমবার ভোট দিলাম, খুব ভালো লাগছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটি বুথে তিনি ভোট প্রদান করেন। 

ভোটে অংশ নিতে তামিম ইকবাল তার ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে তাকে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে কেন্দ্রে নেওয়া হয়। 

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: