• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় আটক ১

প্রকাশিত: ১৩:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় আটক ১

পটুয়াখালীর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষের ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার পিতার নাম আ. মজিদ।  বেলায়েত কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা করতে দেখা গেলে তাকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালীন বেলায়েত গোপন কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত