• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত: ১৩:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বেলা ১২ পর্যন্ত ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪২ হাজার ৬৫১টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য এসেছে নির্বাচন কমিশনের হাতে। কিছু জায়গায় সহিংসতা ঘটলেও তা গুরুতর কিছু না। কোনো ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। আশংকাজনক কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

তিনি জানান, ময়মনসিংহ ১ আসনের একজন প্রিজাইডিং অফিসার মারা গেছেন সেই কেন্দ্রে রিপলেসমেন্ট দেয়া হয়েছে। 

 

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত