• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থীর

প্রকাশিত: ১৫:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থীর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর আসতে থাকে। দুপুরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে। এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন এই প্রার্থী।

এই আসনের নির্বাচনী পরিবেশ অশান্ত বলে দাবি করে প্রার্থীর এই বর্জনের ঘোষণা স্থানীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত