• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৬ আসনে নির্বাচনী ফলাফল পুনর্বিবেচনার দাবি আমিনুলের

প্রকাশিত: ০০:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-১৬ আসনে নির্বাচনী ফলাফল পুনর্বিবেচনার দাবি আমিনুলের

ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। নির্বাচনে পরাজয়ের পর তিনি অভিযোগ করেছেন, আসনটিতে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে প্রকৃত জনরায় প্রতিফলিত হতে দেওয়া হয়নি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুল হক পল্লবী ও রূপনগর এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ১২ তারিখের নির্বাচনে প্রথম প্রহর থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে ‘অন্তর্মহলের ষড়যন্ত্রের’ মাধ্যমে ধানের শীষের ‘নিরঙ্কুশ বিজয়’ ঠেকানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, “আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি।” তিনি বলেন, চাক্ষুষ অনিয়ম ও কারচুপির অভিযোগে ইতোমধ্যে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আমিনুল হক আরও বলেন, নির্বাচিত না হলেও তিনি তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন এবং এলাকার মানুষের পাশে থাকবেন।

স্ট্যাটাসের শেষাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান তিনি। এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: