• NEWS PORTAL

  • শনিবার, ২১ মার্চ ২০২৬

রাজধানীতে ছয় মাসে খুন প্রায় ২৫০, চুরি-ছিনতাই, ডাকাতি ৭৭২

প্রকাশিত: ১২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে ছয় মাসে খুন প্রায় ২৫০, চুরি-ছিনতাই, ডাকাতি ৭৭২

ছবি: সংগৃহীত

খুন-খারাবি, চুরি-ছিনতাইর ব্যাপকতা রাজধানী ঢাকাসহ সারাদেশেই। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু রাজধানীতে গেল ছয় মাসে খুনের ঘটনা আড়াই'শ প্রায়। আর চুরি-ছিনতাই ও ডাকাতি ৭৭২ টি। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রাতের আঁধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। বেকারত্ব ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা না থাকাকে অপরাধ বৃদ্ধির বড় কারণ মনে করছেন বিশ্লেষকরা।

গেল ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে আদাবর শেখেরটেক এলাকার ৭ নম্বর রোডে ধারালো অস্ত্র দিয়ে যুবক রাসেলকে কুপিয়েছে কয়েকজন।  এর ঘণ্টা কয়েক আগে তার ভাই বিজয়কেও একইভাবে কুপায় দুর্বৃত্তরা । 
 
কেন এই হামলা? ভিডিও ফুটেজের সূত্র ধরে বাংলাভিশনের ক্যামেরা পৌঁছে যায় মোহাম্মদপুর শেখেরটেক এলাকায়। ভুক্তভোগী রাসেল ও বিজয় জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে চালায় হামলা। 

বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত নামলেই  রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে অস্ত্রবাজরা। করে চুরি-ছিনতাই- ডাকাতি । 

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, রাজধানীতে গেল ছয় মাসে খুন-খারাবি আশঙ্কাজনক পর্যায়ে। চুরি-ছিনতাই-ডাকাতির ঘটনাও অনেক। এর মধ্যে বেশি খুন হয়েছে জানুয়ারি ও আগস্টে। ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি অক্টোবর-নভেম্বর ও ডিসেম্বর মাসে। 

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধের এমন ব্যাপকতার জন্য বেকারত্ব ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের অনাস্থাকে বড় কারণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। 

তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশের। টহল অভিযান , অপরাধপ্রবণ জায়গাগুলো চিহ্নিত করার কথা জানায় আইন-শৃঙ্খলা বাহিনী । 

বিদ্যমান বাস্তবতায় অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান এই পুলিশ কর্মকর্তার । 


 

বিভি/এআই

মন্তব্য করুন: