• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

প্রকাশিত: ১১:১৩, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

ছবি: মাহিরা বিনতে মারুফকে

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায় রবিবার (২৯ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি মাহিরা।

এ ঘটনায় রবিবার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজে তৎপরতা শুরু করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত