উড়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন বাংলাদেশের প্রেস সচিব
গোয়িং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট- এই শিরোনামকে সামনে রেখে কলকাতায় অনুষ্ঠিত হলো থার্ড উড়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা ৩য় উড়ান চলচ্চিত্র উৎসব। দক্ষিণ কলকাতার যোগেশ মাইম অ্যাকাডেমি অডিটোরিয়ামে এই চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছিল গত ২৯ জানুয়ারি। শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি।
সমাপনী দিনে সম্মাননা প্রদান করা হয় কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নকে। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।
উৎসবে ডকুমেন্টারি, শর্ট ফিকশন এবং লং ফিকশন মিলিয়ে প্রতিযোগিতার ৩২টি সিনেমা প্রদর্শিত হয়। এছাড়া, প্রখ্যাত নির্মাতাদের ৮টি স্পেশাল স্ক্রিনিং হয়। প্যালেস্টাইনের গাজায় ঘটে চলা ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে গাজার পরিচালকদের ৮ টি সিনেমাও প্রদর্শন করা হয়। বিশ্ববরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক 'বিহঙ্গম ফিল্মমেকারর্স কালেকটিভ' এর ফেস্টিভ্যাল ডিরেক্টর ইন্দ্রানী চক্রবর্তী বলেন, "আমরা এবার বেশ ভালো সাড়া পেয়েছি। মনিপুর, আসাম, তামিলনাড়ু, কেরালা থেকেও ছবি পেয়েছি।"
বিভি/টিটি



মন্তব্য করুন: