• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

হামলাকারীদের বিষয়ে বিস্ফোরক তথ্য ইনকিলাব মঞ্চের 

প্রকাশিত: ২২:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হামলাকারীদের বিষয়ে বিস্ফোরক তথ্য ইনকিলাব মঞ্চের 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার বিষয়ে নতুন তথ্য দিলো ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, 'লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে।'

ওই পোস্টে আরও বলা হয়েছে, 'শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে।' 

পরিস্থিতি বিবেচনা তরে শাহবাগ ছাড়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, 'আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।'

বিভি/টিটি

মন্তব্য করুন: