আন্দোলনকারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৩ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, 'লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে।'
ওই পোস্টে আরও বলা হয়েছে, 'শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে।'
পরিস্থিতি বিবেচনা তরে শাহবাগ ছাড়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, 'আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।'
বিভি/টিটি



মন্তব্য করুন: