সজাগ অ্যাপসহ ৮ অটোমেশন উদ্বোধন রবিবার
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের EMRD Portal, EMRD Interactive Dash Board এবং সজাগ অ্যাপসহ মোট ৮টি অটোমেশন উদ্যোগের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের EMRD Portal, EMRD Interactive Dash Board এবং সজাগ অ্যাপসহ মোট ৮ টি অটোমেশন উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান আগামী ০৮ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ২.৩০টায় বিদ্যুৎ ভবনস্থ বিজয় হলে (ঢাকা) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে জ্বালানি বিভাগের গুরুত্বপূর্ণ অর্জনসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোকপাত করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: