• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

এবার স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৪:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুছছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির তদন্ত চলায় দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা যাচ্ছে, আজিজুর রহমান সস্ত্রীক যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে যাবেন।

বিভি/এআই

মন্তব্য করুন: