• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মেয়াদ শেষ হওয়ার আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের নিয়োগ বাতিল

প্রকাশিত: ২০:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মেয়াদ শেষ হওয়ার আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের নিয়োগ বাতিল

সাংবাদিক ফয়সাল মাহমুদ

দুই বছরের চুক্তিতে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছিলেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ। সেই অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

বিভি/এজেড

মন্তব্য করুন: