শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
শপথগ্রহণের জন্য সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।
সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সাংসদরা শপথ নিতে যাচ্ছেন।
এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
বিকাল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিসদের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
বিভি/এজেড



মন্তব্য করুন: