পুলিশে আসছে বড় নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগির পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, খুব শিগগির আমরা চেষ্টা করছি ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করার, দ্রুততার সঙ্গে। এর বাইরে সাব-ইন্সপেক্টর ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগ নেব। সেটা পরে যথাসময়ে আমরা জানাবো।
এছাড়াও দ্রুত ১৮০ জন ট্রাফিক সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটি শুরু হবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: