ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসককে ইশরাক হোসেনের ফুলেল শুভেচ্ছা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে গিয়ে প্রশাসককে শুভেচ্ছা জানান ইশরাক।
পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রশাসককে শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রত্যাশা ব্যক্ত করে ইশরাক হোসেন আরও লিখেছেন, একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করবেন—এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা সবাই নতুন প্রশাসককে আন্তরিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে নতুন প্রশাসককে নিয়ে গর্ব করে তিনি লেখেন, সম্মুখসমরের একজন বীর মুক্তিযোদ্ধাকে ঢাকার প্রশাসক হিসেবে পাওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে আমরা গর্ববোধ করছি।
বিভি/এজেড



মন্তব্য করুন: