• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সংস্কার কার্যক্রমের দিকে অগ্রসর হবে সরকার: অর্থমন্ত্রী  

প্রকাশিত: ১৬:১২, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১৪, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংস্কার কার্যক্রমের দিকে অগ্রসর হবে সরকার: অর্থমন্ত্রী  

সঠিক সময়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ায় জ্বালানি সঙ্কটের পরও ঈদে পরিবহন ও দ্রব্যমূল্য নিয়ে সমস্যা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির খারাপ পরিস্থিতি থেকে উত্তরণে জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হবে। এরইমধ্যে বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, অনেক সংস্কার কার্যক্রম দরকার। সেদিকে সরকার অগ্রসর হবে। আগামী জাতীয় বাজেটে এর প্রতিফল মিলবে বলেও জানান অর্থমন্ত্রী। 

জ্বালানি তেল কিনতে অর্থের যোগানের বিষয়ে আইএমএফের সাথে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জুলাইতে ওয়াশিংটনে আরো আলোচনা হবে। এছাড়া আইএমএফের ষষ্ঠ কিস্তির ছাড়ের বিষয়টি ইতিবাচক ধারায় রয়েছে বলেও দাবি অর্থমন্ত্রীর।  

বিভি/এসজি

মন্তব্য করুন: