• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

২৬ মার্চ মানিক মিয়ায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা-ওয়ারফেজের পরিবেশনা

প্রকাশিত: ১৭:০২, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৭:১৪, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
২৬ মার্চ মানিক মিয়ায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা-ওয়ারফেজের পরিবেশনা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীতে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: