• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত: ১৮:২৩, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এর মধ্যেই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।  

ঈদের পরের প্রথম কার্যদিবসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। এ সময় তিনি অন্যান্য আলোচনার সঙ্গে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা রাষ্ট্রদূত প্রকাশ করেন। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: