• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দায়িত্ব কমলো এক মন্ত্রীর, বাড়লো প্রতিমন্ত্রীর; পুনরায় দফতর বণ্টন 

প্রকাশিত: ২৩:২৮, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দায়িত্ব কমলো এক মন্ত্রীর, বাড়লো প্রতিমন্ত্রীর; পুনরায় দফতর বণ্টন 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রীসভায় দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে। এতে এক মন্ত্রীর দায়িত্ব কমে যাওয়ার পাশাপাশি দায়িত্ব বেড়ে গেছে এক প্রতিমন্ত্রীর।   

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দায়িত্ব কমানো হয়েছে। দায়িত্ব কমিয়ে তাকে এখন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। 

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. আব্দুল বারীর দায়িত্ব বেড়েছে। তাকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী এ দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: