• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

‘তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৮:২৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জনগণের স্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি; বরং প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) যশোর কালেক্টরেট সভাকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশ তা করেনি। সরকারের এ সিদ্ধান্তে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে এবং দেশে জ্বালানির কোনো সংকট নেই।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল আমদানির ক্ষেত্রে ইরান যে কয়েকটি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এটি সরকারের কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফল।

সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি অতিরিক্ত খাদ্য মজুদ না করার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় মজুদ অন্যদের জন্য সংকট তৈরি করতে পারে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: