• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩১, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:২৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি উদাহরণ টেনে বলেন, যারা অতীত নিয়ে পরে থাকেন, তাদের একচোখ অন্ধ। যারা অতীত ভুলে যান, তাদের দুই চোখ অন্ধ। তবে বিগত ফ্যাসিস্ট সরকার অতীত নিয়ে অতিরঞ্জিত চর্চা করেছে। আমাদের সঠিক ইতিহাস চর্চা করতে হবে, অন্যথায় সামনে এগিয়ে চলার পথ বাধাগ্রস্ত হতে পারে।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ ইতিহাস। এ গৌরবগাঁথা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। তবে কেউ এটি ছোট করার চেষ্টা করতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্রের একজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, বিভিন্ন প্রতিমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা। সঞ্চালনা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয় এবং দেশপ্রেম ও ঐক্যের বার্তা প্রদান করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: