• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম চালাবে ডিএনসিসি: প্রশাসক  

প্রকাশিত: ১৪:১১, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম চালাবে ডিএনসিসি: প্রশাসক  

ছবি: সংগৃহীত

৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান তিনি।   

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

ডিএনসিসি প্রশাসক জানান, এখন পর্যন্ত উত্তর সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই। রাজধানীর স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে বলেও জানান তিনি। বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশের কথাও জানান ডিএনসিসি প্রশাসক। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত