সৌদিতে আটকা সাড়ে ৪ হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী!
ছবি: ফাইল ফটো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি যাত্রী। সরাসরি ফ্লাইটে যাওয়া কিছু যাত্রী ফিরতে পারলেও কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত হয়ে ট্রানজিটে যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছেন না তারা। নতুন করে টিকিট কাটতে গিয়ে যাত্রীরা সংকটে পড়েছেন, কারণ সরাসরি ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। অল্পসংখ্যক টিকিট মিললেও একমুখী ভাড়া ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত উঠেছে।
এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দ্রুত অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি জানিয়েছে। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, আটকে পড়া যাত্রীর সংখ্যা ৪ থেকে ৫ হাজার হতে পারে। তবে এ বিষয়ে কার্যকর উদ্যোগ এখনও দেখা যায়নি।
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত এক মাসে এখান থেকে ৭৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট সবচেয়ে বেশি বাতিল হচ্ছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: