• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

হামের টিকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশিত: ১৭:২৯, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হামের টিকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন থেকে ছয় মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বর্তমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সাধারণত নয় মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয়। এরপর ১৫ মাসে দেওয়া হয় বুস্টার ডোজ। তবে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন এই বিশেষ টিকা ক্যাম্পেইন চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই ক্যাম্পেইন কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে এক মাস ধরে চলবে। এর আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, ‘চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।’

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত