• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির, সোমবার বাতিল ৬টি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:০৯, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৯, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির, সোমবার বাতিল ৬টি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ৬টি এবং সচল ছিল ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের বাতিল হয়েছে ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর ফ্লাইট গুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

এমতাবস্থায় গতকাল সোমবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল-বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর আবুধাবি থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়া এর শারজাহ থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। 

এদিকে বিভিন্ন এয়ারলাইনস এর যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ৫টি এরাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। 

সবমিলিয়ে গত ৩১ দিনে  চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত