• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সারা বছরই অনলাইনে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন: এনবিআর চেয়ারম্যান 

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সারা বছরই অনলাইনে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন: এনবিআর চেয়ারম্যান 

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এখন থেকে সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এদিন থেকেই সাংবাদিকদের দুটি সংগঠন—নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো)—এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে প্রতিবছর জুন শেষে থেকে নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এই সময়সীমার শেষ দিনেই নতুন এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে বকেয়া আয়করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো এবং বিভিন্ন বিনিয়োগে কর রেয়াতের সুবিধাও বাতিল হয়ে যেত।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত