• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সরকার বলছে সরবরাহ স্বাভাবিক, এখনো তেলের জন্য দীর্ঘ লাইন

প্রকাশিত: ১৬:১৯, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সরকার বলছে সরবরাহ স্বাভাবিক, এখনো তেলের জন্য দীর্ঘ লাইন

ফাইল ছবি

সরবরাহ স্বাভাবিক রয়েছে, সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য এখনো গাড়ির দীর্ঘ সারি। আজ শুক্রবারও (৩ এপ্রিল) সকাল থেকেই লম্বা লাইনে ছিল দীর্ঘ অপেক্ষা। 

কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্যদিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের। পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, অনেকেই চাহিদা না থাকলেও তেল নিতে আসেন। আর এদের সংখ্যা ৬০ শতাংশেরও বেশি। পেনিক বাই না কমলে এমন ভোগান্তি কমবে না বলেও জানান তারা। 

সরেজমিনে এমন অভিযোগের সত্যতাও মিললেও অনেকের অভিযোগ, চাহিদামতো তেল না পাওয়ার কারণে বার বার তেল নিতে হয় তাদের। 

বিভি/এজেড

মন্তব্য করুন: