পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ পাবেন কতজন কৃষক, জানালেন প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পহেলা বৈশাখে টাঙ্গাইলে ২৭ হাজার কৃষককে কৃষি কার্ড প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে আরও ৯ টি উপজেলায় এ কার্ড বিতরণ করা হবে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে টাঙ্গাইল স্টেডিয়ামে বৈশাখী মেলা, কৃষি মেলা ও কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হবে। দিনটি টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন হয়ে থাকবে বলেও জানান তিনি।
মাঠ পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় দোগদেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় উপস্থিত ছিলেন এসএসএফ, কৃষি সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: