• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যেসব প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮:২৫, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:২৫, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যেসব প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে ব্যবসা-বাণিজ্যসহ দেশের সামগ্রিক অর্থনৈতি ও দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এসময় ইরান যুদ্ধে সৃষ্ট জ্বলানি সংকট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া বৈঠকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন। 

এ বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে থাকছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: