• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সরকার বলছে সঙ্কট নেই, পাম্পগুলোতে দীর্ঘ সারি, নেপথ্যে আসলে কি?

শুভ মাহফুজ

প্রকাশিত: ১৮:৩৮, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সরকার বলছে সঙ্কট নেই, পাম্পগুলোতে দীর্ঘ সারি, নেপথ্যে আসলে কি?

তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। চলমান এই অস্থিরতার জন্য গ্রাহকদের পেনিক ক্রয়কে দায়ী করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা।

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব বাংলাদেশেও।

রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনের দীর্ঘ এই লাইন শুরু হয়েছে সকাল থেকেই। এই পাম্প থেকে তেল নিতে দুই ঘণ্টারও বেশি সময় লাইনে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের।

কেন এমন দীর্ঘ অপেক্ষায় থেকে তেল নিতে হবে? প্রয়োজন নাকি আতঙ্ক? মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান সহকারী মোবারক হোসাইন শুভ বলেন, পাম্প সংশ্লিষ্টদের দাবি আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজন না থাকলেও তেল নিতে আসেন। আর এমন গ্রাহকের সংখ্যা অর্ধেকেরও বেশি।

পরিস্থিতি পর্যবেক্ষণে পরিবাগের এই পাম্পে আসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। তিনি জানান, আমদানি নির্ভর ডিজেলের জন্য নেই কোনো লম্বা সারি। বেশিরভাগই দেশে উৎপাদন হওয়া পেট্রোল এবং অকটেন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ তার। 

পেট্রোলের শতভাগ এবং অকটেনের আশিভাগ দেশে উৎপাদন হলেও বর্তমান সংকটের জন্য গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: