পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতে দুইদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: