• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ১৭:০১, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বাণিজ্য সম্প্রসারণ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: