• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইন্টারনেট ব্যবহারকারীদের দুঃসংবাদ, তিন দিন থাকতে পারে ধীরগতি

প্রকাশিত: ১৭:৩২, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইন্টারনেট ব্যবহারকারীদের দুঃসংবাদ, তিন দিন থাকতে পারে ধীরগতি

ফাইল ছবি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি)। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।

বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, আগামীকাল ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: