• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেলের প্রজ্ঞাপন শিগগিরই, সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত: ১৩:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পে-স্কেলের প্রজ্ঞাপন শিগগিরই, সর্বশেষ যা জানা গেল

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ায় নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি আপলোড হওয়ার কথা রয়েছে। 

নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে মূল বেতন একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে এক লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক এক লাখ পাঁচ হাজার ৫৮০ কোটি টাকা। পাশাপাশি সোয়া নয় লাখ পেনশনভোগীও নতুন কাঠামোর সুবিধা পাবেন।

মূল গেজেটের পাশাপাশি বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক এসআরও জারি করা হবে।

গেজেট প্রকাশের পর আইবাস++-এ বেতন পুনর্নির্ধারণ এবং নতুন হিসাব কাঠামো যুক্ত করার কাজ শুরু হবে। এরপর বেতন ফিক্সেশন ও বকেয়া পাওনা সমন্বয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: