• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পদক

প্রকাশিত: ১৯:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পদক

সাহস ও বীরত্ব প্রদর্শন, দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

পদকপ্রাপ্তির চারটি ক্যাটাগরি হলো—‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।

বিভি/টিটি

মন্তব্য করুন: