• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্কুল-কলেজে মাদক-জুয়া প্রতিরোধে নতুন উদ্যোগ সরকারের

প্রকাশিত: ১৫:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্কুল-কলেজে মাদক-জুয়া প্রতিরোধে নতুন উদ্যোগ সরকারের

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কমিটি কবে নাগাদ গঠন করা হবে এবং এতে কারা থাকবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কমিটির কাঠামো, সদস্যসংখ্যা কিংবা দায়িত্ব সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে এ সুপারিশ করা হয়।

এরই ধারাবাহিকতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত