মোটরসাইকেল-গাড়ি চালকদের সতর্ক করলো পুলিশ, মানতে হবে যেসব নিয়ম
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার থেকে শুরু করে নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এড়িয়ে চলার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, মোটরসাইকেলের চালক ও আরোহী- উভয়কেই হেলমেট পরতে হবে। একটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন।
অন্যদিকে, গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল ও সতর্কভাবে যানবাহন চালাতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: